জগন্নাথপুর টাইমসশনিবার , ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচন পরবর্তিতে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে- লন্ডনে ‘ফোরাম ফর স্যাকুলার বাংলাদেশ ’র মতবিনিময়

Jagannathpur Times Uk
ফেব্রুয়ারি ২৮, ২০২৬ ৮:২০ পূর্বাহ্ণ
Link Copied!

ইমরান তালুকদার,
জগন্নাথপুর টাইমস ডেস্ক :

লন্ডনে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায়, নির্বাচন পরবর্তিতে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বশীল ভূমিকা পালনের আহবান ।

বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগ ক্রমেই বাড়ছে।
আন্তর্জাতিক ও স্থানীয় মানবাধিকার সংস্থাগুলোর প্রতিবেদন অনুযায়ী, হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে লক্ষ্যভিত্তিক হামলা, ভয়ভীতি প্রদর্শন ও বাস্তুচ্যুতির ধারাবাহিক প্রবণতা অব্যাহত রয়েছে যা নির্বাচন-পরবর্তী সাম্প্রদায়িক সহিংসতার গুরুতর ঝুঁকির ইঙ্গিত দিচ্ছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি ২০২৬) পূর্ব লন্ডনের লন্ডন বাংলা প্রেস ক্লাবে আয়োজিত ‘ফোরাম ফর স্যাকুলার বাংলাদেশ’ এর উদ্যোগে লন্ডনে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে কমিউনিটির নেতৃবৃন্দ নির্বাচন পরবর্তি সহিংতা ও সংখ্যলঘুদের নিরাপত্তা নিয়ে উদবেগ প্রকাশ করেছেন।

মতবিনিময় সভায় আসন্ন জাতীয় নির্বাচনের প্রাক্কালে ও নির্বাচন পরবর্তীতে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সরকার, সব রাজনৈতিক দল ও সামাজিক, সাংস্কৃতিক ও সিভিল সোসাইটি সংগঠন সমুহকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহবান জানিয়েছেন ।

ফোরাম ফর স্যাকুলার বাংলাদেশ এর প্রেসিডেন্ট সৈয়দ এনামুল ইসলামের সভাপতিত্বে ও শাহ মুস্তাফিজুর রহমান বেলালের পরিচালনায় অনুষ্ঠিত মত বিনিময় সভায় বক্তব্য রাখেন সেক্যুলার বাংলাদেশ মুভমেন্টের, কাউন্সিলার পুষ্পিতা গুপ্তা, বাংলাদেশ হিন্দু এসোসিয়েশনের প্রেসিডেন্ট প্রশান্ত দত্ত, জাসদের অ্যাডভোকেট মুজিবুল হক মনি, সৈয়দা নাজনিন সুলতানা শিখা, সনাতন এসোসিয়েশনের রবিন পাল,
ড. হাসনিন চৌধুরী, সাংবাদিক অধ্যাপক সাজিদুর রহমান, এবিসি বাংলা নিউজের সম্পাদক সাংবাদিক আব্দুল বাছির, চ্যানেল এনআরবি ইউকের সম্পাদক এ রহমান অলি, হিন্দু সোসাইটির হারাধন ভৌমিক ও স্বরূপ শ্যাম চৌধুরী, অনলাইন এক্টিভিস্ট সুশান্ত দাস গুপ্ত, শাহাব উদ্দিন আহমেদ বাচ্চু, জয়দীপ রায় প্রমুখ।

আলোচকরা বলেন- বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগ ক্রমেই বাড়ছে। আন্তর্জাতিক ও স্থানীয় মানবাধিকার সংস্থাগুলোর প্রতিবেদন অনুযায়ী, হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে লক্ষ্যভিত্তিক হামলা, ভয়ভীতি প্রদর্শন ও বাস্তুচ্যুতির ধারাবাহিক প্রবণতা অব্যাহত রয়েছে যা নির্বাচন-পরবর্তী সাম্প্রদায়িক সহিংসতার যাতে না হয়, এরজন্য প্রশাসন ও রাজনীতিবিদ, সংশ্লিষ্ট সকলের সুদৃষ্টি, আগাম সচেতননা কামনা করেন।

এছাড়াও সংগঠনটি সহিংসতা প্রতিরোধে সুপারিশ করেছে,
১. সরকার প্রধান ও সেনা প্রধানকে প্রকাশ্যে অংগীকার করতে হবে কোন অযুহাতেই সংখালঘু নির্যাতন নয়।
২. ঝুকিপুর্ণ সংখ্যালঘু এলাকায় ভোটের পর ১৫ দিন পর্যন্ত বিজিবি পুলিশ র‍্যাব মোতায়েন রাখতে হবে।
৩. মুল প্রতিদ্বন্ধী রাজনৈতিক দলগুলোকে প্রকাশ্যে ঘোষণা দিতে হার জিত যাই হোক সংখ্যালঘুদের দায়ী করা হবে না এবং কোন সহিংসতা করা হবে না ।
৪. দেশপ্রেমিক সামাজিক সাংস্কৃতিক ও সিভিল সোসাইটি সংগঠন কে ঝুকিপুর্ণ এলাকায় সংখালঘু নিরাপত্তা বেস্টনি গড়ে তুলতে হবে।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।