জগন্নাথপুর টাইমসরবিবার , ৮ মার্চ ২০২৬, ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে নারী দিবস ও স্বাধীনতার আলোচনা, ইফতার সম্পন্ন

Jagannathpur Times Uk
মার্চ ৮, ২০২৬ ১০:৩৫ পূর্বাহ্ণ
Link Copied!

ছবি ও সংবাদ: নাহিদ জায়গীরদার,

ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে বার্ষিক ইফতার মাহফিল, বেসিক ট্রেনিং ইন জার্নালিজম, স্বাধীনতা দিবস ২০২৬ ও আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে আলোচনা এবং রমজানের তাৎপর্য : যাকাত , ফিতরা প্রসঙ্গে এসব বিষয়ভিত্তিক পৃথক পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ই মার্চ) বিকেল ৩টা থেকে ৬টা পর্যন্ত পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টের হলরুমে অনুষ্ঠিত সাংবাদিকতা বিষয়ক ট্রেনিং, ইফতার মাহফিলে ও বিষয় ভিত্তিক আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও বাংলা মিরর নিউজের বিশেষ প্রতিনিধি, জগন্নাথপুর টাইমস এর প্রধান সম্পাদক -মুহাম্মদ শাহেদ রাহমান।

ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও এবিসি বাংলা নিউজ এর সম্পাদক আব্দুল বাছির এর পরিচালনায় এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- লন্ডন বারা অব টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার কাউন্সিলর সুলুক আহমদ ।

পৃথক পৃথক অনুষ্ঠানের শুরুতে বেসিক ট্রেনিং ইন জার্নালিজম, সেশনে অতিথি আলোচক হিসেবে বক্তব্য রাখেন – পলিটিকা নিউজ প্রধান সম্পাদক তানভীর আহমদ, এটিএন বাংলা ইউকের হেড অব নিউজ সাঈম চৌধুরী, লন্ডন বাংলা প্রেস ক্লাবের এসিসটেন্ট সেক্রেটারী আব্দুল কাদির চৌধুরী মুরাদ ও আলোকচিত্র শিল্পী জি আর সোহেল। ট্রেনিং সেশনে শুভেচ্ছা বক্তব্য রাখেন- ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির অর্গানাইজিং এন্ড ট্রেনিং সেক্রেটারী জান্নাতুল ফেরদৌস ডলি।

৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে—“বিলেতে নারীদের জীবন সংগ্রাম ও ব্রিটিশ বাংলাদেশী নারীদের সফলতা” শীর্ষক আলোচনায় মূল প্রবন্ধ পাঠ করেন – রিপোর্টার্স ইউনিটির এসিসটেন্ট সেক্রেটারী, প্রাবন্ধিক ও কবি আসমা মতিন।

এ পর্বে অতিথি আলোচক হিসেবে বক্তব্য রাখেন- আন্তর্জাতিক স্পিকার, চিকিৎসক, সিনিয়র সংবাদ পাঠক, কলামিস্ট – ডা. জাকি রেজওয়ানা আনোয়ার পিএইচডি, লেখক, ডাটা বিশেষজ্ঞ ও জনপ্রিয় উপন্যাসিক আমিনা তাবাসসুম, কিংস কলেজ লন্ডনের লেকচারার ড. রেনেসা খান, এটিএন বাংলা ইউকের সিনিয়র প্রডিউসার উর্মি মাযহার, কমিউনিটি এক্টিভিস্ট আমিনা আলী।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি ও ভাটির কণ্ঠের সম্পাদক ইমদাদুন খানম, রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি ও বিশ্ববাংলা নিউজের চেয়ার সাহেদা রহমান, স্মৃতি আজাদ, হাফসা নূর, দীপা হক, নাজমা রহমান প্রমূখ।

২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবসকে সামনে রেখে—“একাত্তরে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে প্রবাসীদের ভূমিকা “ শীর্ষক আলোচনা পর্বে— প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন- বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান খান।

সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন- অ্যাস্টন ইউনিভার্সিটির ডেপুটি ভাইসচ্যান্সেলর, প্রফেসর ওসামা খান।
এ পর্বে মূল প্রবন্ধ পাঠ করেন রিপোর্টার্স ইউনিটির এসিসটেন্ট সেক্রেটারী ও চ্যানেল এনআরবি ইউকের সম্পাদক এ রহমান অলি।
এ আলোচনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জনপ্রিয় অভিনেতা স্বাধীন খসরু, প্রবীন সাংবাদিক ও ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি মতিয়ার চৌধুরী, সাবেক স্পিকার আহবাব হোসেইন, স্বদেশ বিদেশের সম্পাদক বাতিরুল হক সরদার, জনমতের সহকারী সম্পাদক মোসলেহ উদ্দিন, বাংলাদেশ প্রেস ক্লাব ইউকের প্রেসিডেন্ট শাকির হোসাইন।

আরো বক্তব্য রাখেন রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি, জগন্নাথপুর টাইমসের সম্পাদক অধ্যাপক সাজিদুর রহমান, জগন্নাথপুর টাইমসের নিউজ এডিটর মির্জা আবুল কাসেম, সত্যবাণীর রিপোর্টার জামাল খান, আব্দুস সাত্তার, ডায়াল সিলেটের সম্পাদক সুহেল আহমদ, বাংলা সংলাপের রিপোর্টার ইমরান তালুকদার ।

পবিত্র মাহে রামাদ্বান উপলক্ষ্যে “রমজানের তাৎপর্য : যাকাত ও ফিতরা” প্রসঙ্গে আলোচনা, দোয়া – ইফতার মাহফিলের এ পর্বে মূল প্রবন্ধ পাঠ করেন রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি ও ইউকে বাংলা গার্ডিয়ানের এসিসটেন্ট এডিটর এস কে এম আশরাফুল হুদা।
এ পর্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন- ইসলামী স্কলার মাওলানা আব্দুল কুদ্দুছ। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন- হামজা রহমান।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।