জগন্নাথপুর টাইমসশনিবার , ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে মাতৃভাষা দিবস পালিত

Jagannathpur Times Uk
ফেব্রুয়ারি ২৮, ২০২৬ ৮:৩০ পূর্বাহ্ণ
Link Copied!

মির্জা আবুল কাসেম,
জগন্নাথপুর টাইমস ডেস্কঃ

ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কের শহীদ মিনার প্রাঙ্গণে ৫২ “ র ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে, কবিতা আবৃত্তি ও আলোচনা সভায় বক্তারা বলেন- একুশ আমাদের অহংকার, একুশ আমাদের চেতনা। দেশে বিদেশে ভাষার গুরুত্ব বুঝতে না পারলে দেশপ্রেম জাগ্রত হয় না, আর দেশ উন্নত হয় না।

বক্তারা আরো বলেন- প্রবাসে বিশেষ করে নতুন প্রজন্মের কাছে বাংলা ভাষা ও সংস্কৃতির গুরুত্ব তুলে ধরতে হবে। না হয় একসময় এই দূরপ্রবাসে বাংলা ভাষায় কথা বলা মানুষ খুঁজে পাওয়া যাবেনা।
বিলেতে তরুণ প্রজন্মের মাঝে বাংলা ভাষা ও সংস্কৃতি চর্চা অব্যাহত রাখতে পর্যাপ্ত পরিমানে বাজেট ও সুযোগ সুবিধা প্রদান করার জন্য কাউন্সিল ও যথাযথ কর্তৃপক্ষের প্রতি বক্তারা আহ্বান জানান।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে পূর্ব লন্ডনে আলতাব আলী পার্কের শহীদ মিনার প্রাঙ্গণে ইউকে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুহাম্মদ শাহেদ রাহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক, এবিসি বাংলা নিউজের সম্পাদক আব্দুল বাছিরের পরিচালনায় একুশের আলোচনা ও আবৃত্তি অনুষ্ঠান শুরু হয়।

আলোচনা পর্বে অংশ নেন – সাবেক স্পিকার আহবাব হোসেন, জগন্নাথপুর টাইমসের সম্পাদক সাজিদুর রহমান, পলিটিকা নিউজের প্রধান সম্পাদক তানভির আহমদ, রিপোর্টার্স সহসভাপতি ও ইউকে বাংলা গার্ডিয়ানের সহ- সম্পাদক এস কে এম আশরাফুল হুদা, ট্রেজারার মির্জা আবুল কাসেম, এসিসটেন্ট সেক্রেটারী আসমা মতিন, চ্যানেল এনআরবি ইউকের সম্পাদক এ রহমান অলি, দিলু চৌধুরী, জামাল আহমদ খান, নাহিদ জায়গীরদার, ইউকেবিডিটিভির চেয়ার আব্দুল মোমিন, বাংলা সংলাপ ও জে টাইমস টিভির রিপোর্টার ইমরান তালুকদার প্রমুখ।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবেসের আলোচনার ফাঁকে ফাঁকে প্রাণবন্ত কবিতা আবৃতি করেন- রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ-সভাপতি কবি ইমদাদুন খানম, এসিসটেন্ট সেক্রেটারি কবি আসমা মতিন, অর্গানাইজিং এন্ড ট্রেনিং সেক্রেটারী কবি জান্নাতুল ফেরদৌস ডলি ও সদস্য দিপা হক প্রমুখ। পরিশেষে সমবেত কন্ঠে একুশের গানের মধ্য দিয়ে প্রাণবন্ত এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।