জগন্নাথপুর টাইমসশনিবার , ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশের নির্বাচন ও প্রতিবেশীদের সম্পর্ক শীর্ষক সেমিনার লন্ডনে অনুষ্ঠিত

Jagannathpur Times Uk
ফেব্রুয়ারি ২৮, ২০২৬ ৮:৪১ পূর্বাহ্ণ
Link Copied!

মিজানুর রহমান,
জগন্নাথপুর টাইমস ডেস্ক :

সম্প্রতি বাংলাদেশের নির্বাচন ও ভারতসহ প্রতিবেশীদের সাথে সম্পর্ক শীর্ষক একটি সেমিনার লন্ডনে অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪শে ফেব্রুয়ারি ২০২৬) সন্ধ্যায় লিংক ইন্ডিয়া‘ থিঙ্ক ট্যাঙ্ক (দাতব্য সংস্থার) আয়োজনে সেন্ট্রেল লন্ডনের সেন্টজেমসেস পার্ক এলাকার একটি হলে ‘নির্বাচন পরবর্তি বাংলাদেশের সাথে ভারতসহ প্রতিবেশীদের সম্পর্ক” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।

লন্ডনে অনুষ্ঠিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সেমিনারে অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন- লিঙ্ক ইন্ডিয়ার ট্রাস্টি অশ্বিন কুমারস্বামী, সুইস বাংলাদেশ স্ট্র্যাটেজিক ফোরামের পরিচালক ক্রিস্টোফার ব্ল্যাকবার্ন, গ্লোবাল সেন্টার ফর ডেমোক্রেটিক গভর্নেন্স কানাডার পরিচালক অধ্যাপক হাবিবে মিল্লাত, মার্কিন নৌবাহিনী এবং রোড আইল্যান্ডের মার্কিন স্টেট প্রতিনিধি রবার্ট বব ল্যান্সিয়া, বাংলাদেশ মানবাধিকার ও সংবিধান বিষয়ক আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ ব্যারিস্টার তানিয়া আমির, লেখক এবং ভূ-রাজনৈতিক বিশ্লেষক প্রিয়জিৎ দেবসরকার।

এ সেমিনারে বাংলাদেশের নির্বাচনী ফলাফল এবং বাংলাদেশের সামনে থাকা চ্যালেঞ্জগুলি, বিশেষ করে আইনের শাসন প্রতিষ্ঠা, লিঙ্গ সমতা, অর্থনৈতিক ক্ষমতায়ন, সংখ্যালঘু নির্যাতন এবং প্রতিবেশী ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠা, বিশেষ করে দুই দেশের জনগণের সাথে সম্পর্ক কি হবে তা নিয়ে বক্তারা আলোকপাত করেন।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।