জগন্নাথপুর টাইমসসোমবার , ৬ এপ্রিল ২০২৬, ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ

ডয়চে ভেলে আয়োজন : আগামী ২৩ ও ২৪ জুন জার্মানির বন শহরে কনফারেন্স

Jagannathpur Times Uk
এপ্রিল ৬, ২০২৬ ৯:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

জার্মানির আন্তর্জাতিক সম্প্রচার সংস্থা ডয়চে ভেলে আয়োজন করছে ডিডব্লিউ গ্লোবাল মিডিয়া ফোরাম ২০২৬, যা বিশ্বের সাংবাদিক ও মিডিয়া পেশাজীবীদের জন্য একটি মর্যাদা পূর্ণ আন্তর্জাতিক মঞ্চ।

আগামী ২৩ ও ২৪ জুন জার্মানির বন শহরের ওয়ার্ল্ড কনফারেন্স সেন্টারে অনুষ্ঠিতব্য এই সম্মেলনটি আন্তর্জাতিক গণমাধ্যম অঙ্গনে বাংলাদেশের শিক্ষার্থী, সাংবাদিক ও পেশাজীবীদের জন্য বিরল অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি করবে।
এবারের ফোরামের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘জার্নালিজম আউট লাউড’, যেখানে গণমাধ্যমের স্বাধীনতা, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ভবিষ্যৎ সাংবাদিকতা, ডিজিটাল নিরাপত্তা,ভুয়া তথ্যের বিস্তার এবং সাংবাদিকদের নিরাপত্তা বিষয়ক বিষয়গুলোকে কেন্দ্র করে আলোচনা হবে।
ফোরামে অংশগ্রহণকারীরা সেমিনার, প্যানেল আলোচনা, থিম্যাটিক ট্র্যাক ও ওয়ার্কশপে যোগ দিয়ে আন্তর্জাতিক অভিজ্ঞতা ও নেটওয়ার্ক তৈরি করতে পারবেন।

ডয়চে ভেলের তথ্য অনুযায়ী, ফোরামে অংশ নেবেন বিশ্বের ১০০টিরও বেশি দেশ থেকে সাংবাদিক, মিডিয়া পেশাজীবী, শিক্ষার্থী ও তরুণ গবেষক।
আন্তর্জাতিক ও স্থানীয় মিডিয়া যেমন বিবিসি, সিএনএন, আলজাজিরা, ডয়েচে ভেলে-এর প্রতিনিধি উপস্থিত থাকবেন। শিক্ষার্থী ও তরুণ গবেষকরা মিডিয়া ও সাংবাদিকতা বিষয়ে দক্ষতা বৃদ্ধির জন্য ফোরামে অংশ নিতে পারবেন।
এছাড়াও নীতিনির্ধারক ও সরকারি কর্মকর্তা, ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্মের উদ্যোক্তা ও প্রযুক্তি বিশেষজ্ঞরা আন্তর্জাতিক অভিজ্ঞতা শেয়ার করবেন।

ডয়চে ভেলের মহাপরিচালক পিটার লিমবুর্গ বলেন, ‘বর্তমান বিশ্বে তথ্যপ্রবাহ দ্রুত বৃদ্ধি পাচ্ছে, সঙ্গে বাড়ছে ভুয়া তথ্যের ঝুঁকি। স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরতেই ডিডব্লিউ ফোরামের আয়োজন করা হয়েছে। এটি মর্যাদা পূর্ণ একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম, যেখানে অংশগ্রহণকারীরা নতুন ধারণা শিখতে এবং অভিজ্ঞতা বিনিময় করতে পারবেন।’

বাংলাদেশের প্রেক্ষাপটে এই ফোরামের গুরুত্ব অনস্বীকার্য। দেশে দ্রুত মিডিয়ার ডিজিটাল রূপান্তর ঘটছে, কিন্তু নীতিমালার ঘাটতি ও সাংবাদিকদের স্বাধীনতা এবং নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিদ্যমান। সেই কারণে বাংলাদেশের শিক্ষার্থী, শিক্ষক ও মিডিয়া পেশাজীবীদের জন্য এটি একটি বিরল আন্তর্জাতিক অভিজ্ঞতা।

ফোরামে অংশগ্রহণ করতে হবে নিজ খরচে। রেজিস্ট্রেশন সম্পন্ন হলে আবেদন যাচাই করে নির্বাচিত অংশগ্রহণকারীরা নিশ্চিত হবেন। পেশাজীবী সাংবাদিকরা বিনামূল্যে নিবন্ধন করতে পারবেন, তবে সাংবাদিকতার প্রমাণ দেখাতে হবে। শিক্ষক, শিক্ষার্থী ও অন্যান্য পেশাজীবীদের জন্য থাকবে স্বল্পমূল্যে টিকিট। নির্বাচিত অংশগ্রহণকারীরা পাবেন সম্মেলনে পূর্ণ প্রবেশাধিকার, আন্তর্জাতিক সনদপত্র, বিশেষ অ্যাপ ও নেটওয়ার্কিং টুলস।
ফোরামের আয়োজক হল ডয়চে ভেলে। সহযোগী প্রতিষ্ঠান হিসেবে রয়েছে জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়, নর্থ রাইন-ওয়েস্টফালিয়া রাজ্য সরকার, স্পারকাসে ফাউন্ডেশন ফর ইন্টারন্যাশনাল ডায়ালগ, ফেডারেল মিনিস্ট্রি ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট, কালচার অ্যান্ড মিডিয়া কমিশনার ও বন সিটি কর্পোরেশন।

আগ্রহীরা নিবন্ধন করতে পারেন এখানে: www.dw.com/gmf⁠

ডিডব্লিউ গ্লোবাল মিডিয়া ফোরাম ২০২৬ কেবল একটি সম্মেলন নয়; এটি একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম যেখানে বাংলাদেশের অংশগ্রহণ বিশ্ব সাংবাদিকতায় আরও গঠনমূলক অবদান রাখতে পারে।
ছবি: ডয়চে ভেলে

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।