জগন্নাথপুর টাইমসমঙ্গলবার , ২৮ মার্চ ২০২৩, ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

ছাতকের ব্রিজ একাডেমিতে অভিভাবক কর্মশালা সম্পন্ন

Jagannathpur Times BD
মার্চ ২৮, ২০২৩ ৭:৪০ অপরাহ্ণ
Link Copied!

সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতকের গোবিন্দগঞ্জ ইংরেজি মাধ্যমের স্কুল এন্ড কলেজ
ব্রিজ একাডেমিতে  অভিভাবক কর্মশালা সম্পন্ন হয়েছে।

একাডেমির হলরুমে আলোচনার সভার মধ্য দিয়ে এ কর্মশালা সম্পন্ন হয়।

এতে সভাপতিত্ব করেন একাডেমির প্রিন্সিপাল মোস্তাক আহমদ।

এ কর্মশালায় বাড়িতে শিশুদের যত্ন নেওয়া,  একাডেমির পরিবেশের সাথে

শিক্ষার্থীদের খাপ খাওয়ানো এবং বাংলাদেশের নতুন শিক্ষা পাঠ্যক্রমের
সাথে পরিচিতি বিষয়ক আলোচনা করা হয়। এতে একাডেমির
শিক্ষার্থীদের অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকা অংশ গ্রহন করেন।

এ বিষয়ে একাডেমির প্রিন্সিপাল মোস্তাক আহমদ বলেন, শিক্ষার্থীদের
মেধা বিকাশে ব্রিজ একাডেমি নিয়মিত অভিভাবক কর্মশালার
আয়োজন করে থাকে, এই কর্মশালা এরই অংশ বিশেষ। কর্মশালায়
অংশগ্রহন করার জন্য শিক্ষার্থীদের সম্মানিত অভিভাবকবন্দকে আন্তরিক
ভাবে ধন্যবাদ জানান একাডেমির প্রিন্সিপাল।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।