জগন্নাথপুর টাইমসশনিবার , ২২ জুন ২০২৪, ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ

হজ শেষে বাংলাদেশে ফিরেছেন ৩৯২০ জন‌, মৃত্যু ৩৫

Jagannathpur Times Uk
জুন ২২, ২০২৪ ৬:১৬ অপরাহ্ণ
Link Copied!

মুহাম্মদ সালেহ আহমেদ :

চলতি বছর প্রখর তাপপ্রবাহ ও অসহনীয় গরমের জেরে হজ করতে গিয়ে সৌদি আরবের মৃত্যু এক হাজার ছাড়িয়েছে। তবে ৩৫ জন বংলাদেশি হাজির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয় ।

এবছর পবিত্র হজ পালন শেষে বাংলাদেশে ফিরেছেন তিন হাজার ৯২০ জন‌। হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ৩৫ জন বংলাদেশি হাজির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

শনিবার  (২২ জুন, ২০২৪)  হজ পোর্টালে আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।

হেল্পডেস্কের তথ্যমতে, গত বৃহস্পতিবার (২০ জুন) থেকে শুরু হয়েছে ফিরতি ফ্লাইট। শনিবার (২২ জুন) সকাল পর্যন্ত ১০টি ফ্লাইটে তারা দেশে ফেরেন।

বাংলাদেশ বিমানের প্রথম ফিরতি ফ্লাইট ৪১৭ হাজি নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ফ্লাইটটি সৌদির কিং আবদুল আজিজ বিমানবন্দর ছেড়ে আসে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায়। পরদিন তিনটি বিমান সংস্থার আরও ১০টি ফ্লাইট হাজিদের নিয়ে দেশে ফিরেছে। হাজি নিয়ে শেষ ফ্লাইটটি দেশে ফিরবে আগামী ২২ জুলাই।

চলতি বছর হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ৩৫ জন বংলাদেশি হাজির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। ‌মারা যাওয়া হজযাত্রীদের মধ্যে ২৮ জন পুরুষ ও সাতজন নারী। এর মধ্যে মক্কায় ২৮ জন, মদিনায় চারজন, মিনায় দুজন ও জেদ্দায় একজন মারা গেছেন। ছবি – সংগ্রহ

 

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।