জগন্নাথপুর টাইমসবুধবার , ২২ মার্চ ২০২৩, ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ

মেসুত ওজিল পেশাদার ফুটবল থেকে অবসর নিয়েছেন

Jagannathpur Times Uk
মার্চ ২২, ২০২৩ ৯:৫৫ অপরাহ্ণ
Link Copied!

মুহাম্মদ সুহেল আহমদ :

রিয়াল মাদ্রিদ ও আর্সেনালের সাবেক তারকা মিডফিল্ডার ও জার্মানির হয়ে বিশ্বকাপজয়ী মেসুত ওজিল পেশাদার ফুটবল থেকে অবসর নিয়েছেন।

বুধবার (২২ মার্চ ২০২৩) নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বিষয়টি নিজেই নিশ্চিত করেন তিনি।

ফেসবুকে দেওয়া পোস্টে ওজিল লিখেন, সবকিছু ভেবেচিন্তে আমি পেশাদার ফুটবল থেকে অবসরের ঘোষণা দিচ্ছি।
প্রায় ১৭ বছর ধরে পেশাদার ফুটবল জীবনে আমি অনেক সম্মান পেয়েছি। এমন দারুণ সুযোগের জন্য আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
কিন্তু বেশ কয়েক সপ্তাহ ও মাস ধরে আমি ইনজুরিতে ভুগছি। যে কারণে বুঝতে পেরেছি, এখনই সময় খেলোয়াড় জীবন থেকে সরে দাঁড়ানোর।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।